চলছে সারা ভারত সাধারন ধর্মঘট
দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের শ্রম ও কৃষি আইন সহ একাধিক নীতির প্রতিবাদে সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ভারত জুড়ে শুরু হয়েছে সাধারণ ধর্মঘট। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে এই ধর্মঘট। মূলত বাম শ্রমিক সংগঠন সিটু সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাংক, বীমা, রেল, ডাক, বিএসএনএল, প্রতিরক্ষা সহ শিল্পভিত্তিক ফেডারেশন সমূহের ডাকে সাত দফা দাবি সহ কৃষক বিরোধী ও দেশের সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী কেন্দ্রীয় সরকারের কৃষি বিল্, শ্রমিক বিরোধী শিল্প আইন বাতিলের দাবিতে এই সারা ভারত সাধারন ধর্মঘট।
এই ধর্মঘটে দেশের প্রায় ২৫ কোটি শ্রমিক অংশ নেন বলে জানা যায়। ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির অভিযোগ, ভারতে লকডাউনের ফলে ১৪ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক বিরোধী পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্রায়াত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। অভিযোগ, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার একের পর এক সরকারি কর্মীদের উপর আঘাত হানছে। ফলে এই ধর্মঘটে কৃষক এবং ক্ষেতমজুরদের সঙ্গে সরকারি কর্মীরাও অংশ নিয়েছেন।
এদিন সকাল সাতটা থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রভাব পড়তে শুরু করেছে ধর্মঘটের। লালা ঝান্ডা হাতে ইয়ে বাম সংগঠনের কর্মীরা ধর্মঘটের সমর্থনে পথে নেমে পড়েছেন। কোচবিহার জেলায় ধর্মঘটের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। একটি বাসের কাচও ভাঙ্গচুর করা হয়। বারাসত এবং দমদমে ধর্মঘটের সমর্থনে সকাল থেকে চলে রাস্তা অবরোধ। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে ধর্মঘটের প্রভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
তবে এই ধর্মঘটে পশ্চিমবঙ্গের জনজীবন সচল রাখতে সব রকম ব্যাবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জনজীবন সচল রাখতে রাস্তায় মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমানে পুলিশ। এদিকে সারা ভারত এই ধর্মঘটের প্রভাব ভারতের অন্যান্য রাজ্যেও কমবেশী পড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।

Post a Comment